চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল মনসুরকে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আবুল মনসুর সাংবাদিকদের বলেন, সকালে পৌরসভার পন্থিশিলা কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁর কাছে মৌখিকভাবে প্রার্থী অভিযোগ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছেন।
এমএ





