তিন দিন বিরতির পর আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় আবার বসছে জাতীয় সংসদের বৈঠক। দশম জাতীয় সংসদের এই ষষ্ঠ ও বাজেট অধিবেশন ১ জুন শুরু হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেন। এরপর সোমবার পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামীল সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হবে। এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হবে।
এরপর আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট জাজ (লিভ, পেনশন এন্ড প্রিভিলিজ(এমেন্ডমেন্ট) বিল, ২০১৫ নামে একটি বিল উত্থাপন করবেন।
এআর





