রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, পুলিশের একটি পোশাক, একটি হ্যান্ডকাপ ও দু’টি ছুরি উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ডিবি পুলিশ এ তথ্য জানায়।
আটকরা হলেন- মিলন মিয়া ও মাসুদ মৃধা ওরফে লেলিন। আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে পুলিশের দাবি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে মতিঝিল এলাকা থেকে দুই ডাকাতকে আটক করা হয়েছে।
ডাকাতদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঢাকা মহানগরসহ আশেপাশের জেলা শহরে ডাকাতি করে থাকে। শুক্রবার তারা ঢাকা মহানগরীর গুলিস্থান ও মতিঝিল এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
এমকে





