পূর্ব সুন্দরবনের লক্ষ্মীখালী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু মোতালেব বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্ট গার্ডের সদস্যরা। পরে তার আস্তানা থেকে তাজা গুলি, গুলির খোসা, হরিণের কংকাল, মোবাইল ফোন সেট ও একটি নৌকা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রাহাতুজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা পূর্ব সুন্দরবনের কৈখালী সংলগ্ন লক্ষ্মীখালী এলাকায় বনদস্যু মোতালেব বাহিনীর আস্তানায় অভিযান চালায়। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখানকার আস্তানা গুঁড়িয়ে দেয় কোস্ট গার্ড। ঘটনাস্থল থেকে ৩৮৪ রাউন্ড তাজা গুলি, ছয় রাউন্ড গুলির খোসা, একটি হরিণের কংকাল, একটি মোবাইল ফোন ও একটি নৌকা উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।
এমআর





