ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলেফখাঁর ডাঙ্গী, নাজেম মাতুব্বরের ডাঙ্গী ও ওসমান মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ২৬২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের পদ্মা নদীর পাড়ের গোলডাঙ্গী চৌরাস্তা বাজারে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর নতুন বিদুৎ সংযোগের উদ্বোধন করেন।

আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে এসময় ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রাম শংকর রায়, কোতোয়ালি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান, মো. চুন্ন মিয়া বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৪.৭১ কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে ৪৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে পল্লীবিদ্যুৎ সূত্রে জানা গেছে। ২৬২ টি সংযোগের মধ্যে ২৫৮টি আবাসিক, দুটি বাণিজ্যিক ও দুটি দাতব্য প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হয়েছে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই