নোয়াখালীর চাটখিল উপজেলায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে ইভটিজিংয়ের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন বাবরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাহ উদ্দিন ‍বাবর চাটখিল পৌর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের এক নারী কর্মকর্তাকে কর্মস্থলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতেন বাবর।

বুধবার বিকেলেও অফিস থেকে চাটখিল বাজারস্থ বাসায় ফেরার পথে বাবর ও তার সহযোগীরা তাকে ইভটিজিং করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, উত্ত্যক্তের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তার ভাই বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর সেটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।

এ মামলায় রাতে অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বাবরকে করা হয় বলে জানান তিনি।

এমআর