বরিশাল নগরীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার রাত ১০টারদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালস্থ ছাত্রাবাসে এ সংঘর্ষ হয়। এতে আহতের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরিশাল সরকারি বিএম কলেজর অস্থায়ী কর্মপরিষদের (বাকসু) জিএস নাজিদ সেরনিয়াবাতের সমর্থক তানভীর (১৭) এবং হুমায়ুন কবির (২০)। বাকিরা হলেন- বরিশাল, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনের সমর্থক মিহির সরকার (২২), মনজিল (১৭) ও সিরাজ (১৮)।

প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্র জানিয়েছেন, নাহিদ সেরনিয়াতের সমর্থক আইএইচটিতে অধ্যায়নরত ল্যাবরেটরি বিভাগের ছাত্র তানভীর বরিশাল মাহনগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারী ছাত্রাবাসের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় হল সাধারণ সম্পাদক তাকে সতর্ক করতে গেলে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বহিরাগতদের উসকানিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৫ নেতাকর্মী আহত হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় পরিদর্শক (ওসি-তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

ইআর