গাইবান্ধা জেলার পলাশবাড়িতে জামায়াত শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ এবং শটগানের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, দুপুরে জামায়াত শিবিরের একটি মিছিল পলাশবাড়ি সাথি সিনেমা হলের সামনে থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে প্রবেশ করে। এসময় পুলিশ বাধা দেয়। মিছিলটি বাধা উপেক্ষা করে পলাশবাড়ি বন্দর এলাকায় এলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের গুলি বর্ষণ করে।

জেআই