চট্টগ্রাম মহানগরীতে বাসায় অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার আশংম্কায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জিইসি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- আকবর শাহ থানার জামায়াতের সেক্রেটারি মো. আরিফ উল্লাহ (৩৫), নগর জামায়াতের রুকন মাহমুদ এলাহী (৪০), মো. আনোয়ার লিটন (৩৮) ও মো. কামাল হোসেন (২১)।
সিএমপির পাঁচলাইশ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, নাশকতা সৃষ্টির জন্য একটি বাসায় গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে নগরীর জিইসি এলাকার ওআর নিজাম রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা আছে। তারা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করেছে।
এমকে





