তৃতীয় প্রাথমিক শিক্ষার উন্নয়ন, দুর্যোগকালীন বহুমূখী আশ্রয় কেন্দ্র নির্মাণ ও শিশুর পুষ্টি বুদ্ধিমতা বিকাশ প্রকল্পে অতিরিক্ত এক বিলিয়ন ডলারেরও বেশি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
বুধবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকমণ্ডলী চূড়ান্তভাবে এ তিনটি প্রকল্পের অতিরিক্ত এ সহায়তা অনুমোদন করে। এর মধ্যে রয়েছে- তৃতীয় প্রাথমিক শিক্ষার উন্নয়নে কর্মসূচি প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার, দুর্যোগকালীন বহুমূখী আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার ও শিশুর পুষ্টি বুদ্ধিমতা বিকাশ ও হতদরিদ্র মায়েদের সহায়তা প্রকল্পের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
এএইচ





