ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন।
বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল হাসান জানান, কুমিল্লাগামী একটি পিকআপভ্যান আনারপুরে এসে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এসএইচ





