নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা নামক সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইসরাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ইসরাইল নিয়ামতপুর উপজেলার শেরপুর গ্রামের আফসার আলীর ছেলে। এ সময় বাসে থাকা আরো ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. এবাদুল হক জানান, নিয়ামতপুর থেকে ছেড়ে যাওয়া একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসরাইলের মৃত্যু হয়। ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইআর