চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জালালাবাদ এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটলে দুপুরে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

নিহতরা হলেন- পারভিন আক্তার (৩২) এবং তার মেয়ে সাথী আক্তার (৫)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে জালালাবাদ নাছিরের ঘোনা নামক এলাকায় পাহাড়ের পাদদেশে ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘরে থাকা মা ও মেয়ে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মা ও মেয়ের লাশ উদ্ধার করে।

এআই