শনিবার (২৫ জুন) এক টুইট বার্তায় এ কথা জানান রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।

প্রেসিডেন্ট জো বাইডেন তার সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শহিদুল ইসলামের কাছে “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ” বলে মন্তব্য করেছেন।

এ সময় মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

এইচএন