দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের নবম কার্যদিবস টানা চার দিন বিরতির পর আজ শুরু হয়েছে।
রোববার বিকেল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ অধিবেশন ২০১৪ সালের শেষ ও দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।
দশম কার্যদিবসেই চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। ইতিমধ্যে চলতি অধিবেশনে পাঁচটি বিল পাস হয়েছে। আজ পাস হতে যাচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪।
দশম জাতীয় সংসদের পথ চলা শুরু হয় ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে। চলতি বছরের ২৯ জানুয়ারি শুরু হয় প্রথম অধিবেশন।
এরপর দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন, শেষ হয় ৩ জুলাই। এর পরেই ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় তৃতীয় অধিবেশন। আর চলমান চতুর্থ অধিবেশন শুরু হয় ১৩ নভেম্বর।
জেএ





