নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রী দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় সাত জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাগাতিপাড়ায় উপজেলার জামনগর শাহপাড়ায় কলেজ শিক্ষার্থী পাশবর্তী কৈচর পাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে তার ডিগ্রি ক্লাসে পড়ুয়া খালাতো বোনের সঙ্গে বাড়ি ফেরার পথে রহিমানপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে কাওসার ও তার সাঙ্গপাঙ্গরা পথরোধ করে দুই বোনকেই অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে কাওসার তার বন্ধু সুজনের আম বাগানে নিয়ে গণধর্ষন করে ও মোবাইলে ভিডিও ধারণ করে।
এ সময় তারা এ ঘটনা কাউকে বললে মোবাইলে তোলা দুই বোনের নগ্ন ছবি সবাইকে দেখাবে। মান-সম্মান হারানোর ভয়ে বিষয়টি কাউকে না বললেও পরে বিষয়টি জানাজানি হয়ে যায়। শুক্রবার রাতেই ওই দুই বোনের অভিভাবকরা দুই মেয়েকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, অত্যন্ত গুরুত্ব দিয়ে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। সর্বোচ্চ গুরুত্ব সহকারে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





