বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট থেকে আজ শনিবার বিকালে প্রাইভেট কার ভর্তি ৪১ লিটার বিদেশী মদসহ জালাল হোসেন নামে গাড়ীর চালক কে আটক করেছে বিজিবি।
২৬ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট এলাকায় একটি টাটা ন্যানো গাড়ী তল্লাশী করে গাড়ীর ভিতর বিশেষ ব্যবস্থায় রাখা ৪১ বোতল (৪১ লিটার) বিদেশী মদ সহ ড্রাইভার কে আটক করা হয়েছে।
আটক জালাল হোসেন শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের মতলেব হোসেনের ছেলে।
সে বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে মদ নিয়ে যশোরের নিউ মার্কেটস্থ করিম নামে এক ব্যাক্তির কাছে পৌছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
এসএইচ





