রাজধানীর রেলভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ভবনের নিচ তলায়  বৈদ্যুতিক বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈদ্যুতিক বোর্ড থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও রকমের ক্ষয়-ক্ষতি হয়নি।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এমই