মাগুরার মহম্মদপুর বাবুখালি বাহিরচর এলাকা থেকে ২২৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিক্তিতে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার ফেলে রেখে পালিয়ে যায় গাড়ির মালিক ও ড্রাইভার।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে গাড়িটিও জব্দ করে মহম্মদপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচাজ তারক বিশ্বাস। তিনি মোবাইলে জানিয়েছেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪ তাং ০৫/০১/২০২১ইং।

সাইফুল্লাহ/এমবি