জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের ঐক্য সৃষ্টি হলে দেশে দুর্নীতি অপশাসনের মুক্তি হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায়’ এসব কথা বলেন তিনি।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সকলকে ঐক্যের ডাক দিয়ে সারা দেশের জেলা উপজেলায় যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের কারণেই অনেক অসম্ভবকে সম্ভব করা হয়েছিল।

ড. কামাল বলেন, ‘১৯৭১ সালে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু অসাধ্যকে সাধন করেছেন। কিন্তু উনি যে স্বপ্ন দেখে গেছেন এভাবেতো দেশ চলছে না।

দেশে এখন দুর্নীতি চলছে, জনগণকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এই দেশকে রক্ষা করার জন্য জনগণের ঐক্যের কোন বিকল্প না।’

তিনি বলেন, আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে হবে ঐক্যের উপর ভর করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এই দেশের জনগণই হবে সকল ক্ষমতার মালিক। আজ নিজেদের দিকে তাকিয়ে দেখেন আমরা কি মালিকের ভূমিকায় আছি? বিভিন্নভাবে আমাদের অভিযোগ করতে হচ্ছে দেশ আজকে কার নিয়ন্ত্রণে চলছে, পুলিশ কার নির্দেশে মানুষকে এইভাবে হয়রানি করছে।

জনগণ যদি ক্ষমতার মালিক থাকতো তাহলেতো দেশের আইনশৃঙ্খলা বাহিনীর এমন অবস্থা হতো না। এইভাবে নারী নির্যাতন হতো না, হত্যার শিকার হতো না। এগুলোতো খুবই লজ্জার বিষয় যে প্রত্যেকদিন এইসব ঘটনা পত্র প্রত্রিকায় পড়তে হয়।

সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ যদি থাকতো, জনগণ যদি ক্ষমতার মালিক থাকতো, এইসব ঘটনা কখনোই ঘটতো না।

তিনি আরো বলেন, সরকার জনগণকে যেভাবে অবহেলা করছে, পুলিশকে যেভাবে অপব্যবহার করছে। তিনিতো সংবিধানে স্বাক্ষর করে দিয়ে গেছেন যে, জনগণ এই দেশের ক্ষমতার মালিক। সরকারতো কিছুই মানছে না।

তারাতো বঙ্গবন্ধুকে অপমান করেছে। বিশেষ অথিতির বক্তব্যে জাতীয় সসমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, এই দেশে এখন দুঃশাসন চলছে। চারদিকে গুম, খুন, হত্যা, নিপীড়ন বেড়ে গেছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিতত্বে অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এএস