সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্তগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ যাত্রী।
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রাম এলাকায় শনিবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মীর মো. আবদুন নাসের জানান, একটি যাত্রীবাহী বাস সকালে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল পৌনে ৯টায় গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রাম এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় বাসে থাকা দুই শিশুসহ ১৮ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
এমএনজে





