দিনাজপুরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নিহত হয়েছে ২ জন এবং আহত হয়েছে অন্তত ৫০ জনেরও বেশি। ঝড় এবং শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, দোকানপাটসহ ব্যাপক ক্ষতি হয়েছে গাছ ও ফসলি জমি।
মঙ্ঘলবার দিবাগত রাতে সারে ১০ টা থেকে রাত ১২ টা প্রযন্ত ঝড় বয়ে যায়। ঝড়ে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট, অটো রাইস মিলের যন্ত্রাংশ, সাইনবোর্ডসহ অনেক ক্ষতি হয়েছে। তাছারা দিনাজপুরের বিরল , কাহারোলসহ অনেক এলাকার অসংখ্য লিচুবাগান , ভুট্টা, আম এবং ধানসহ অনেক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায় চিরিরবন্দর উপজেলায় ঝরের সময় মাথায় ইট পরে ৩ বছরের শিশু সাইদ এবং পার্বতীপুর উপজেলায় প্রচন্ড বাতাসের বেগে নুরজাহান বেগম (৩৩) নামে এক মহিলা নিহত হয়েছেন।
এছাড়া ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দিনাজপুর সদরের লেবুর মোড়ে আশরাফুল আলমের ছেলে সোয়েব আলী (২১)।
আজ বুধবার ভোর ৬টায় হঠাৎ হৃদরোগে মারা যায়। সোয়েব আলীর হঠাৎ মৃত্যুতে এলাকাবাসীর শোকের মায়া চলছে।
এসএইচ





