কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে নাদিয়া বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার পৌরসভার আনন্দবাজারের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাদিয়া উপজেলার গুণধর ইউনিয়নের সুধী গ্রামের বাসিন্দা।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
ওএফ





