‘গণতন্ত্র পুনরুদ্ধার’ দাবিতে চলমান টানা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।
শুক্রবার সকাল ৭টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।
এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।
জেআই





