ককটেল বিস্ফোরণ মামলায় জয়পুরহাট জেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে দুপুরে পাঁচবিবি উপজেলার শিরট্রি ডিগ্রি কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পাঁচবিবির শিরট্রি ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি করতেন।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্ত মঞ্চে ১৪ দলের ডাকা শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি নজরুল ইসলাম।

জয়পুরহাট সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ