রাজধানীর উত্তরা পশ্চিম এলাকার একটি বাসা থেকে নাসরিন (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাসরিন নোয়াখালী জেলার মাইজদী সদর হাসপাতাল গলি গ্রামের নাসির মিয়ার মেয়ে।

গত দেড় বছর যাবৎ নাসরিন উত্তরা ১৩ সেক্টর ৫ নম্বর সড়কের ৭২ নম্বর পাঁচ তলা বাড়ির তৃতীয় তলায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান মোল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গৃহকর্তা নাহিদ হোসেন ও গৃহকর্তী সেলিনা আহমেদ সোমার বরাত দিয়ে তিনি বলেন, সোমবার (২৭ জুলাই) বাইরে থেকে তালা দিয়ে গৃহকর্তা সপরিবারে বাইরে খেতে যান।

রাত ১টার দিকে ফিরে এসে বসার ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এমকে