বিএনপি সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার  দুপুরে কুষ্টিয়া কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, নৌকায় ভোট দেয়ার অপরাধে বিএনপি সন্ত্রাসীদের দিয়ে ১০ হাজার হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সেটা ভুলে গেছেন। দেশে এখন যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তার দায় বিএনপি-জামায়াত জোটকে নিতে হবে।

তিনি বলেন, লুই কানের নকশার গাইড লাইন অনুযায়ী যেখানে যে স্থাপনা যে অবস্থায় ছিল তা পূর্ণনির্ধারণ করা হবে। এখানে কার কবর উঠবে না থাকবে সেটা সরকারের বিবেচ্য বিষয় না।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রমুখ। এরপর শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সবুজ/নাজিব