বিএনপির আন্দোলন করে লাভ নেই।‘মুক্তি পেতে খালেদাকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে’ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
আজ বৃহস্পতিবার ফেনী শহরের মিজান ময়দানে ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের উন্নয়ন চোখে দেখে না। মিথ্যাচারে বিএনপির কোনও তুলনা হয় না। এ দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী. আজিজ আহম্মদ চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাইফুদ্দিন আহমেদ নাসির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান।
সম্মেলন শেষে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে করিম উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে শুসেন চন্দ্র শীল এবং ফেনী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে আয়নুল কবির শামীম ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নাম ঘোষণা করেন। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।
এএস





