পদ্মায় লঞ্চডুবির ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পিনাক-৬ এর মালিক ও সারেংসহ মোট ছয়জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া বাদী হয়ে ২৮০, ২৮২ ও ৩০৪ (খ) ধারায় মামলাটি দায়ের করেছেন।

লৌহজং থানার ওসি তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ