নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি’র এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ আলী বলে জানা যায়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সান্দিকোনার চরখিদিরপুরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন।

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে ফুটবল খেলা চলাকালীন সময়ে অজ্ঞাতনামা কয়েকজন লোক তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তারা মোহাম্মদ আলীকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ