চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে বিলে পড়ে কমপক্ষে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি এলাকা থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বাসযোগে বাবু ডাইং পিকনিক স্পটে পিকনিকে যান। পরে বাড়ি ফেরার পথে ওই যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়।
এমবি





