ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

কোষ্টগার্ড সূত্র জানিয়েছে, গকাল সোমবার বিকালে ইলিশের অভায়শ্রম রক্ষায় মৎস্য অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে কোস্টগার্ডের একটি টিম মেঘনায় অভিযানে নামে।

এ সময় মেঘনা নদীর রগ কাটার চর, চৌমুহনী, ভবন ভাঙ্গার চর, চর মোজাম্মেল, চর জহির উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ ৭৫ হাজার মিটার জাল জব্দ করে। জব্দকৃত এসব জালের মূল্য প্রায় ২৭ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলে।

কেএইচ