শাহাজুল ইসলাম (৩০) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়।

শাহাজুল সীমান্ত সংলগ্ন চিলমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের পচা শিকদারের ছেলে।

৩২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের চিলমারী বিওপি'র অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল ওহাব জানান, সকালে উপজেলার ৮৪/১ (এস) সীমান্ত পিলার সংলগ্ন মাঠে শাহাজুল ঘাস কাটতে গেলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

খবর পেয়ে শাহাজুলকে ফেরত চেয়ে বিজিবির পক্ষে থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা. ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ