কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে ইউরিনকো জুট মিলের উদ্বোধন করা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মিলের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার মো: নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম রেজা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউ চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী মোল্যা, সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশির কুমার শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, এখানে এই জুট মিল তৈরি হওয়াতে এলাকার বেকার সমস্যা সমাধান হবে। সেই সাথে দেশে বিদেশে অবস্থানরত অন্য শিল্প প্রতিষ্ঠানের মালিকগণও এ এলাকায় তাদের শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে উৎসাহিত হবে বলে আমার বিশ্বাস।

সাইফুল্লাহ/এমবি