সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলার সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বনাথ থানার এসআই উমর আলী জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ছাতকের গোবিন্দগঞ্জগামী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ১৫ জন আহত হন। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এমএনজে





