বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারি বাজার থেকে দাপনখালী পাড়ার নিজ বাসায় যাওয়ার সময় মংসা নু মার্মাকে (৫৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ঘাড়ের পেছনে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

আরো জানা গেছে, মং সানু মার্মা বাইশারি ইউনিয়নের ধাবনখালী পাড়ার মৃত আগ্য প্রু মার্মার ছেলে। তিনি বাইশারি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। স্থানীয় মুসল্লিরা তারাবির নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে সড়কের ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মংসা নু মার্মার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বড় ভাই উথাহ্লা মার্মার জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে হত্যাকা- ঘটতে পারে।

নাইক্ষ্যংছড়ির বাইশারি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনিসুর রহমান হত্যাকাণ্ডেরবিষয়টি নিশ্চিত করেছেন।

এমই