গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক শিশু (১০) নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় গতি কমিয়ে স্পিডব্রেকার পার হচ্ছিলো একটি ট্রাক। এ সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ট্রাকের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় অজ্ঞাত পরিচয় এক শিশু। অ্যাম্বুলেন্সের আরোহী বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
কেএইচ





