চট্টগ্রাম থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ ইসলাম (২৮) ও মোহাম্মদ ইউনূস (২৪) নামে ২মিয়ানমার নাগরিককে আটক করেছেনগরীর বাকলিয়া থানা পুলিশ।

বুধবার রাত পৌনে ১টার দিকে কর্ণফুলী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিএমপির বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কর্ণফুলী সেতু এলাকায় আভিযান চালিয়ে ২মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে লুকিয়ে রাখা ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দুজন টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ইয়াবা পাচারের উদ্দেশে চট্টগ্রামে নিয়ে আসছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, টাইমনিউজবিডি.কম, কেএইচ