রাজধানীর বনানী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ মিয়া (৩০)।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বনানীর ৪ নম্বর রোডের ৩০ নম্বর বাড়ির রানী ফুড লি. এর নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
মাসুদ মিয়া মহাখালীর ৭ নম্বর ভবনে থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার বহরিয়া গ্রামে।
নিহতের সহকর্মী বেলাল হোসেন হাসপাতালে সংবাদকর্মীদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ মিয়া ছড়িয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মাসুদ মিয়ার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
এমআর/এমকে





