ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে তাদের অপকর্ম ঢাকতে একের পর এক হাস্যকর ইস্যু সৃষ্টি করে যাচ্ছে। আর সেসব অপকর্ম দামাচাপা দিতে তাদের ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।
এরই অংশ হিসেবে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজী, টেণ্ডারবাজী, ইভটিজিং, খুন, হত্যা, রাহাজানীর পাশাপাশি ছাত্র-শিক্ষকদের নির্যাতন ও লাঞ্চিতকরণ সহ নানা জঘণ্য কাজ করে চলেছে। তাদের এহেন কর্মকান্ডে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি ও পড়ালেখার পরিবেশ নস্যাৎ হচ্ছে।
সরকার দলীয় ছাত্র সংগঠনের সোনার ছেলেরা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অপকর্ম সাধন করতে গিয়ে অনেক শিক্ষাঙ্গন আজ বন্ধ রাখতে হয়েছে।
তারা আগে ছাত্রদের অধিকার হরণ করলেও বর্তমানে শিক্ষকদের উপর হাত তুলতে কোন রকম দ্বিধা করছে না যার সর্বশেষ উদাহরন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উপাচার্যের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শাবির শিক্ষকরা শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিলে সেখানে ছাত্র নামধারী সন্ত্রাসীরা শিক্ষকদের উপর হামলা করে।
তাদের এরূপ জঘন্য কাজ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদেরকে মনে গভীর হতাশার সৃষ্টি এবং আতংকিত করে তুলেছে। কেননা শিক্ষকদের গায়ে হাত তোলার মতো হীন কাজ করা কোন ছাত্র/ছাত্র সংগঠনের কারো পক্ষে সম্ভব না।
তিনি এ জঘন্য কর্মের তীব্র নিন্দা জানিয়ে এ কাজে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবী জানান।
শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত সন্ত্রাস,ছাত্র-শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবীতে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ (০৭.০৯.’১৫) এসব কথা বলেন।
নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে শিবির নেতা তৌহিদুল ইসলাম,মাহবুবুর রহমান,এরশাদুর ইসলাম,জামাল উদ্দিন,আবু আব্দুল্লাহ,আমান উল্লাহ প্রমুখ নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তারা বন্ধ হওয়া সব শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খোলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এসএইচ





