জেলার পৌর শহরের ব্রিজ রোডের কালিবাড়ী এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফেনসিডিল ব্যবসায়ী সেন্ধু রামের বাড়ি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সেন্ধু ফেনসিডিলের ব্যবসা করছেন। ফেনসিডিল বিক্রি করা তাদের পারিবারিক ব্যবসা। তাই বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার পরিবারের সবাই পালিয়ে যায়।

ইআর