নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ সোমবার বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছলে প্রেসিডেন্টকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব (নিরাপত্তা বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
এর আগে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য গত ৩১শে আগস্ট লন্ডনে যান প্রেসিডেন্ট।
এসএম
















