জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস থাকবে না আজ। গ্যাস বন্ধের এ ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১২ ঘণ্টা ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এএস