ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি নেতা সন্দেহে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ওই জঙ্গি নেতাকে আটক করা হয়।

সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এমআর/এআর