চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসাইন আনসারিকে (২৭) এক সহযোগিসহ আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান জানান, হরতালে নাশকতা রোধে কুমিরা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো.শহীদুল্লাহর নেতৃত্বে একটি টিম দায়িত্ব পালন করছিল।

রবিউল হোসাইন আনসারিসহ কয়েকজন এসময় কুমিরা এলাকায় সড়কে এসে দাঁড়ান। তাদের দেখে পুলিশ ধাওয়া দেয়। এসময় আনসারিকে এক সহযোগিসহ আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো.শহীদুল্লাহ বলেন, আনসারিসহ শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী মিলে কুমিরা এলাকায় একটি বাড়িতে দুপুরে বৈঠক করেন। সেখান থেকে বের হয়ে তারা সড়কে আসেন। সড়কে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

এমকে