ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরীফ মোঃ আলমগীর এর পিতা শরীফ মোঃ বদিউজ্জামান(৯৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল ৮ জুন ২০১৬ বুধবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে হ্নদযন্ত্রের ক্রিয়া রূদ্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুম বদিউজ্জামান মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা ও আত্তীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারন সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ আজ এক যুক্ত বিবৃতিতে ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরীফ মোঃ আলমগীর ও শহীদ শরীফ মোঃ মোজাম্মেল এর পিতা শরীফ মোঃ বদিউজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

২০০৪ সালে স্বৈরাচার খালেদা-নিজামী সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তৎকালীন ৯০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরীফ মোঃ মোজাম্মেল তার আরেক ছেলে।

আগামীকাল বাদ জুম্মা পোস্তগোলার করিমুল্লারবাগ জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুম শরীফ মোঃ বদিউজ্জামানকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

এআই