ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদি এলাকায় প্রাইভেটকারের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনচালক নিহত হয়েছেন। শুক্রবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আমির হোসেন (২৮)। তিনি আতাদি এলাকার আজিজ খাঁর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আবু তাহের মিয়া জানান, ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার মালিগ্রামমুখী একটি পেঁয়াজ ভর্তি একটি নছিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নছিমনচালক আমির মারা যান। দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী সামান্য আহত হয়েছেন।
এ ঘটনায় প্রাইভেটকার ও নছিমনটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কেএইচ





