রাজধানীর মোহাম্মদপুরে হাঁটা বাবার ভক্তদের সঙ্গে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষের কারণে বুধবার সন্ধ্যা থেকে মোহাম্মদপুরের তাজমহল রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম জানান, হাঁটা বাবার অনুসারীরা তার কবরের কাছে অনুষ্ঠান আয়োজন করছিল। স্থানীয় মাদ্রাসার ছাত্ররা এতে বাধা দিলে প্রথমে বাক বিতণ্ডা ও তারপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
হাঁটা বাবা নামে পরিচিত জুলফিকার হায়দার গত ১৩ মার্চ মারা যান। ভক্তদের কাছে পীর হিসেবে পরিচিত জুলফিকার হায়দারকে বিরতিহীনভাবে হাঁটতে দেখা যেত বলে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতেন হায়দার বাবা বা হাঁটা পীর নামে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
হাঁটা বাবার ভক্তদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ
রাজধানীর মোহাম্মদপুরে হাঁটা বাবার ভক্তদের সঙ্গে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষের কারণে বুধবার সন্ধ্যা থেকে মোহাম্মদপুরের তাজমহল রোডে যান চলাচল বন্ধ রয়েছে।