চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা বেলপুকুরিয়া বাজারে ট্রাক চাপায় ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ দিকে ১ টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে আনুখাদিঘী গ্রামের তোফজুল হকের ছেলে গাজলু (৫০), বেলপুকুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আব্দুল ওহাব মারা যায় এবং তবারক আলী, বজলু, রাজকুমার ও আলাউদ্দিন গুরুতর আহত হয়।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নাচোল থানার ওসি ফাসিরউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, ট্রাক এবং চালককে আটক করা হয়েছে।
এমএনজে





