রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনে একটি গার্মেন্টসের ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক।

রোববার দিনগত রাত ৩টার দিকে ‘একটিভ গার্মেন্ট’-এ বয়লার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিক হলেন- স্বপন (২২), বাবার নাম বশির আহম্মেদ ও আরিফ (১৭), বাবার নাম আবুল কায়েস।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বিস্ফোরণে তাদের শরীর ৯০ শতাংশের বেশি পুড়েছে।

গার্মেন্টসের ম্যানেজার ম্যাগানকো পাল জানান, রাতে কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শ্রমিক দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি জানান।

এমএম